মার্কিন NFP ডাটা কিভাবে সোনা ওর উপর দামের উপর প্রভাব ফেলে?

 

NFP

🍁 হঠাৎ কেন Gold & Silver এর দাম কমতে শুরু করলো?

কিছু কিছু সময় আছে যখন Safe Haven নামে পরিচিত Gold ও Silver-এর দাম হঠাৎ করে কমে যায়, আবার কখনো দ্রুত গতিতে বেড়েও যায়! এর পিছনের কারণগুলো কিন্তু আমাদের দেশের অনেকেই জানেনা। বেশিরভাগ মানুষের না জানারই কথা কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাতে বিশ্ব অর্থনীতি কিভাবে নিয়ন্ত্রণ হয় তার বাস্তব উদাহরণ আমাদেরকে কখনো শিখানো হয় না। আবার পরিবার থেকেও কিন্তু আমাদেরকে অর্থনীতি ও মানি ম্যানেজমেন্ট নিয়েও কিন্তু শিখানো হয় না।

আপনারা অনেকেই জানেন গত শুক্রবার থেকে Gold & Silver- এর দাম ক্রমাগত নিচের দিকে আসতে শুরু করেছে।

যেহেতু Gold & Silver নিয়ে আগে থেকে এনালাইসিস করি তাই  কিছুটা ধারণা আছে Gold & Silver এর দাম কখন কমবে এবং কখন বাড়বে!
জানতাম কিছু নির্দিষ্ট নিউজ ও অর্থনৈতিক ডাটার কারণে মেটালের দাম উঠানামা করে, তাই High ধরে একটি Sell Trade ওপেন করলাম। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যেই প্রফিট আসতে শুরু করলো। যেখানে টার্গেট ছিল তার কিছুটা আগেই ট্রেড ক্লোজ করে বের হয়ে গেলাম।
এরপর মনে হলো দাম যথেষ্ট নিচে চলে এসেছে। তাই Low ধরে একটি Buy Trade ওপেন করলাম। কিন্তু দেখলাম বাজার আমার ধারণার সম্পূর্ণ বিপরীত দিকে যাচ্ছে। দাম Low থেকে আরও Low-এর দিকে যেতে থাকলো। সম্ভাব্য বড় লস এড়ানোর জন্য ট্রেডটি ক্লোজ করে দিলাম।

দাম সাধারণত হঠাৎ এত নিচে আসার কথা না! দাম এত নিচে আসার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখলাম, আমি Buy Trade নেওয়ার পরেই মার্কিন NFP (Non-Farm Payroll) রিপোর্ট প্রকাশ হয়েছে।
আরও অবাক হলাম যখন দেখলাম রিপোর্টটি পজিটিভ!
আমার মাথায় তখন একটাই প্রশ্ন—ভালো খবর আসার পরও Gold & Silver-এর দাম কমছে কেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আরও গভীর ভাবে অনুসন্ধান শুরু করলাম।
প্রথমে বিভিন্ন নিউজ পড়লাম। তেমন কোনো খারাপ খবর পেলাম না। এরপর NFP রিপোর্ট নিয়েই আবার বিশ্লেষণ শুরু করলাম। তখন ধীরে ধীরে বিষয়টা পরিষ্কার হতে লাগলো।
NFP রিপোর্ট ভালো আসার অর্থ হলো মার্কিন চাকরির বাজার শক্তিশালী। চাকরির বাজার শক্তিশালী হলে মানুষের আয় বাড়ে, খরচ বাড়ে এবং ভবিষ্যতে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে।
একটা সহজ উদাহরণ দেই।

ধরুন বাজারে একটা বড় মাছ এসেছে। মানুষের হাতে যদি টাকা কম থাকে, তাহলে খুব বেশি মানুষ সেটি কিনতে চাইবে না। কিন্তু সবার হাতে যদি প্রচুর টাকা থাকে, তাহলে অনেকে সেটি কিনতে চাইবে। তখন বেশি দাম দিয়ে কিনার প্রতিযোগিতা শুরু হবে।
স্বাভাবিকভাবেই বিক্রেতা দাম বাড়িয়ে দিবে।
অর্থাৎ মানুষের হাতে বেশি টাকা থাকার কারণে পণ্যের দাম বেড়ে গেল। এটিই মূলত মুদ্রাস্ফীতির একটি সাধারণ উদাহরণ।

এখন আসি আসল জায়গায়।
যখন বাজার মনে করে অর্থনীতি শক্তিশালী হচ্ছে এবং ভবিষ্যতে মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়তে পারে, তখন বিনিয়োগকারীরা ধারণা করে যে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বেশি সময় ধরে উঁচু রাখতে পারে।
সুদের হার বেশি থাকলে অনেক বিনিয়োগকারী Gold, Silver, Crypto কিংবা Stock Market থেকে কিছু অর্থ সরিয়ে Bank Deposit বা US Treasury Bond-এর দিকে নিয়ে যায়। কারণ সেখানে তুলনামূলক নিরাপদভাবে সুদ পাওয়া যায়। আর ঠিক এই জায়গাটাতেই Gold & Silver পিছিয়ে পড়ে।  তখন এর sale pressure বাড়তে থাকে এবং এর দাম ক্রমাগত নিচের দিকে নামতে থাকে। এবং আপনারা জানেন  Gold & Silver কোনো সুদ দেয় না।

ফলাফল?
Dollar শক্তিশালী হতে পারে, Bond Yield বাড়তে পারে, আর Gold ও Silver-এর উপর সেলিং চাপ সৃষ্টি হতে পারে।

তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ।

NFP ভালো আসলেই Gold & Silver নিচে নামবে, আর NFP খারাপ আসলেই Gold & Siver বাড়বে—বিষয়টা সবসময়  এমন হয়না।
অনেক সময় রিপোর্ট ভালো হলেও বাজারের প্রত্যাশার চেয়ে কম ভালো হলে Gold & Silver বাড়তে পারে। আবার রিপোর্ট দুর্বল হলেও অন্য অর্থনৈতিক কারণে Gold & Silver কমতেও পারে।

মনে রাখবেন NFP রিপোর্ট প্রতিমাসে ও মাসের প্রথম শুক্রবার প্রকাশ হয়।
✅ ব্যবহারের জন্য  যারা Gold কিনবেন বিশেষ করে বাংলাদেশে, তারা মাসের প্রথম শনিবারে Gold কিনার প্লান করতে পারেন।
✅ আবার দেশের বাহিরেও যারা Gold কিনতে চান তারাও এই সময়টাকে গুরুত্ব দিতে পারেন।
তবে মনে রাখবেন সব মাসে কিন্তু দাম বাড়তে কমতে নাও পারে  জরুরী প্রয়োজন না হলে আপনি অন্য মাসের অপেক্ষাও করতে পারেন।

যারা ট্রডিং করেন তারা রিপোর্ট প্রকাশের এই দিনে সাবধানে ট্রেড করা উচিত।
"NFP রিপোর্ট Gold ও Silver-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপোর্ট প্রকাশের সময় বাজারে অস্বাভাবিক ভোলাটিলিটি দেখা দিতে পারে, তাই ট্রেড করার সময় অতিরিক্ত সতর্ক থাকা উচিত।"

Note : যারা গোল্ড এবং সিলভার নিয়ে অ্যানালাইসিস করে তারা শুধু তাদের প্রেডিকশনগুলো দিয়ে থাকে কিন্তু আসল কারণ তারা বলে না।
তাই আপনি যদি আজকের এই তথ্যগুলো মনে রাখেন ইনশাআল্লাহ যে কোন সময় God & Silver কিনার সময় আপনার জয়ের সম্ভাবনা ৯০% থাকবে।

ট্রেডিং এর সফলতা পাওয়ার উপায় জানতে এই লেখাটি পড়তে পারেন।

Comments

Popular posts from this blog

Top 8 Japanese popular cars in the World .

Top 5 Garman car bands.

What do I need to check before buying a used car? Used Car buy Tips.