লম্বা সময় ধরে সফলতা পেতে ট্রেডারদের করণীয় কি?



আপনারা যারা ট্রেডিং সেক্টরে আছেন তাদের জন্য প্রফিট  ধরে রাখতে আজকে আমি গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করব। ইনশাল্লাহ আশা করি আপনি উপকৃত হবেন। 


অনেক ট্রেডার আছে মার্কেট মার্কেটের গতিপ্রকৃতি সবকিছু বুঝে এবং মার্কেট থেকে  থেকে লাভ ও তুলতে পারে কিন্তু সবচাইতে বড় সমস্যা হলো এই লাভ ধরে বেশিরভাগ ট্রেডার ধরে রাখতে পারেন না । 

আমার নিজেরও প্রথম প্রথম এই অবস্থা হয়েছিল। 

আমি মাত্র ২৫ ডলার দিয়ে গোল্ড এবং সিলভারের ট্রেডিং শুরু করেছিলাম। 

এই ২৫ ডলারকে আমি ৫০০ ডলাররে পরিণত করেছি।  

এবং খুব অল্প সময়ের মধ্যে আবার এই ৫০০ ডলার আমি লস করে বসি। 

এই সমস্যা থেকে মুক্তি পেতে আমি প্রথমে মানি ম্যানেজমেন্ট শিখলাম। 

এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস আবিষ্কার করলাম এই লাভ কে কিভাবে আরো প্রফিটে নিয়ে যাওয়া যায়। 


🍁 এর জন্য আমি শেয়ার মার্কেটে ভালো ভালো কিছু শেয়ারের অনুসন্ধান শুরু করলাম! এবং দেখে দেখে আমি আমার লাভের কিছু অংশ শেয়ার মার্কেটে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ শুরু করলাম।

◑ এতে করে আমার  ৩ টা উপকার হয়েছে। 

১. শেয়ারের দাম বৃদ্ধি পেলে লাভ। 

২. long time investment এর জন্য ডেভিডেন্ট। 

৩. সমস্ত টাকা এক জায়গায় গচ্ছিত। 


অথচ আগে আমি প্রফিট করলে প্রফিট এর কিছু অংশ উইথড্র দিয়ে খরচ করে ফেলতাম অথবা এই টাকা আবার ট্রেডিং করে লস করে ফেলতাম। 


আমার সামান্য একটা চিন্তার কারণে আজকে আমি এই বড় ধরনের লোকসান থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি। 

আপনি নিজেও যদি এই ধরনের কৌশল প্রয়োগ করেন ইনশাআল্লাহ আপনি একটা সময় নিজেকে এমন জায়গায় নিয়ে দাঁড় করাতে পারবেন যা আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দিবে। 


আপনি যদি ট্রেডার হয়ে থাকে,  আপনি আজকে থেকে প্লান শুরু করুন এবং ভালো ভালো শেয়ার দেখে লাভের কিছু অংশ সেখানে বিনিয়োগ করে রাখুন। 

কেন সোনা এবং রুপার দাম হঠাৎ বাড়ি এবং কমে জানতে চাইলে পড়তে পারেন https://www.europina.com/2026/03/why-do-many-traders-incur-losses-when.html


Comments

Popular posts from this blog

Top 8 Japanese popular cars in the World .

What are the key factors behind the sudden fluctuations in gold and silver prices?

How much Toyota Hilux Pickup 2011 model ?