২০২৭ সালে নাগাদ Gold এর দাম কেমন হতে পারে?
🍁 ২০২৭ সালে নাগাদ Gold এর দাম কেমন হতে পারে? নিয়মিত Gold মার্কেটের খবর আমি মোটামুটি ৩-৪ বছর ধরে অনুসরণ করি। তবে আগে সোনার দাম বাড়া-কমার বিষয়টাকে সাধারণ মানুষের মতোই দেখতাম। দাম বাড়ছে বা কমছে, এটুকুই বুঝতাম। আমার ধারণা ছিল, Dollar শক্তিশালী হলে Gold-এর দাম কমে, আর Dollar দুর্বল হলে Gold-এর দাম বাড়ে। পাশাপাশি মহামারী, যুদ্ধ বা বড় ধরনের অর্থনৈতিক অনিশ্চয়তার সময় মানুষ নিরাপদ বিনিয়োগ (Safe Haven) হিসেবে সোনার দিকে ঝুঁকে পড়ে, ফলে সোনার দাম বৃদ্ধি পায়। কিন্তু Crypto মার্কেটে প্রবেশ করার পর আমার ধারণা পুরা দমে বদলে যায় । তখন বুঝতে পারি, কোনো সম্পদের দাম শুধু চার্ট বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে ব্যাখ্যা করা যায় না। এর পিছনে অর্থনীতি, বিনিয়োগকারীদের মনস্তত্ত্ব, কেন্দ্রীয় ব্যাংকের নীতি, সুদের হার, ডলারের শক্তি, এমনকি বিশ্ব রাজনীতিরও প্রভাব থাকে। এই লেখাটি লেখার মূল কারণ হলো , আমি অনেককে Gold ও Silver মার্কেট নিয়ে বিশ্লেষণ করতে দেখি। অধিকাংশ সময় তারা শুধু বলে থাকে—দাম উপরে যাবে নাকি নিচে যাবে। কিন্তু কেন যাবে, তার পিছনের কারণগুলো খুব কম মানুষ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে। এক...