২০২৭ সালে নাগাদ Gold এর দাম কেমন হতে পারে?



🍁 ২০২৭ সালে নাগাদ Gold এর দাম কেমন হতে পারে?

নিয়মিত Gold মার্কেটের খবর আমি মোটামুটি ৩-৪ বছর ধরে অনুসরণ করি। তবে আগে সোনার দাম বাড়া-কমার বিষয়টাকে সাধারণ মানুষের মতোই দেখতাম। দাম বাড়ছে বা কমছে, এটুকুই বুঝতাম। আমার ধারণা ছিল, Dollar শক্তিশালী হলে Gold-এর দাম কমে, আর Dollar দুর্বল হলে Gold-এর দাম বাড়ে। পাশাপাশি মহামারী, যুদ্ধ বা বড় ধরনের অর্থনৈতিক অনিশ্চয়তার সময় মানুষ নিরাপদ বিনিয়োগ (Safe Haven) হিসেবে সোনার দিকে ঝুঁকে পড়ে, ফলে সোনার দাম বৃদ্ধি পায়।

কিন্তু Crypto মার্কেটে প্রবেশ করার পর আমার ধারণা পুরা দমে বদলে যায় । তখন বুঝতে পারি, কোনো সম্পদের দাম শুধু চার্ট বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে ব্যাখ্যা করা যায় না। এর পিছনে অর্থনীতি, বিনিয়োগকারীদের মনস্তত্ত্ব, কেন্দ্রীয় ব্যাংকের নীতি, সুদের হার, ডলারের শক্তি, এমনকি বিশ্ব রাজনীতিরও প্রভাব থাকে।

এই লেখাটি লেখার মূল কারণ হলো, আমি অনেককে Gold ও Silver মার্কেট নিয়ে বিশ্লেষণ করতে দেখি। অধিকাংশ সময় তারা শুধু বলে থাকে—দাম উপরে যাবে নাকি নিচে যাবে। কিন্তু কেন যাবে, তার পিছনের কারণগুলো খুব কম মানুষ  বিস্তারিতভাবে ব্যাখ্যা করে। 

একটি বিষয় লক্ষ্য করুন।  প্রায় গত দেড় বছর ধরে বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের নগদ অর্থের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়েছে। তিনি বাজারে আগের মতো আগ্রাসীভাবে নতুন বিনিয়োগ না করে অনেকটাই সতর্ক অবস্থান নিয়েছেন। বিষয়টি অনেক বিশ্লেষকের নজর কেড়েছে। কারণ বড় বিনিয়োগকারীরা প্রায়ই ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকি ও সুযোগকে সাধারণ বিনিয়োগকারীদের আগে উপলব্ধি করতে পারেন।

এখন অন্য একটি বিষয় নিয়ে চিন্তা করুন।
অনেক বিশ্লেষক মনে করছেন, ২০২৬ সালের শেষ দিকে সোনার দামে বড় ধরনের উত্থান দেখা যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো—কেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি এর কারণ গুলো অনুসন্ধান শুরু  করি।

এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্ক ফোর্ট নক্সে অডিট করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এর জন্য আগে সম্পন্ন করতে হবে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া।
এবং একটি তথ্য জানতে পারি ফোর্ট নক্স সম্পর্কে!
বিশ্বের অন্যতম সুরক্ষিত স্থান ফোর্ট নক্স। যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে অবস্থিত এই স্বর্ণ ভাণ্ডারে আমেরিকার বিপুল পরিমাণ স্বর্ণ সংরক্ষিত রয়েছে। দীর্ঘদিন ধরেই ফোর্ট নক্সের স্বর্ণ মজুদ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও অডিটের দাবি উঠেছে।

বিশেষ করে US president Donald Trump
এবং Tesla & SpaceX CEO Elon Musk ফোর্ট নক্সে অডিট করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এর জন্য আগে সম্পন্ন করতে হবে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া।

ধরে নিন, ভবিষ্যতে যদি কোনো পূর্ণাঙ্গ ও স্বচ্ছ অডিট পরিচালিত হয় এবং সেখানে সরকারি তথ্যের সঙ্গে বাস্তব হিসাব পুরোপুরি মিলে যায়, তাহলে বাজারে আস্থা আরও শক্তিশালী হতে পারে।
কিন্তু যদি বড় ধরনের কোনো গরমিল পাওয়া যায়, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। সে ক্ষেত্রে মার্কিন আর্থিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থায় প্রভাব পড়তে পারে, ডলারের ওপর চাপ তৈরি হতে পারে এবং বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে আরও বেশি করে সোনার দিকে ঝুঁকতে পারেন। এবং দাম অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

আমি বলছি না যে এমন কিছু ঘটবেই। তবে বাজারে অনেক সময় দাম শুধু বর্তমান বাস্তবতা দিয়ে নয়, ভবিষ্যৎ প্রত্যাশা ও আস্থার উপরও নির্ভর করে।
তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি, Gold বা Silver-এর ভবিষ্যৎ বুঝতে হলে শুধু চার্ট দেখলেই হবে না। ডলারের শক্তি, সুদের হার, কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয়, বৈশ্বিক অর্থনীতি, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের মনস্তত্ত্ব—সবকিছু মিলিয়েই বড় ছবিটা দেখতে হবে।
আপনার মতামত কী? আগামী কয়েক বছরে সোনার দামের সবচেয়ে বড় চালিকাশক্তি কোন বিষয়টি হবে বলে আপনার মনে হয়? 

মার্কিন NFP ডাটা কিভাবে সোনা রুপার দামে প্রভাব ফেলে? জান এই বল্গটি পারতে পারেন।

Comments

Popular posts from this blog

Top 8 Japanese popular cars in the World .

What are the key factors behind the sudden fluctuations in gold and silver prices?

How much Toyota Hilux Pickup 2011 model ?